বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী হিসেবে পরিচিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো।
চাকরিতে কোটাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেপ্তার ধরপাকড় চলছেই। নিহতদের বিষয়েও সরকারি তরফে দেওয়া হচ্ছে নানা রকম বিবৃতি। নিহতের সংখ্যা নিয়েও চলছে ধোয়াশা। সরকারি হিসাবেই সহিংসতায় এ পর্যন্ত দুইশ মানুষ নিহত হন।
রাজধানী ঢাকাসহ সারাদেশে কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন, সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ, হতাহত এবং অবশেষে কারফিউ, রাজপথে সামরিক ট্যাঙ্ক নামানোর যে খবর, সেসব প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারতও। এরমধ্যে পশ্চিবঙ্গের রাজধানী কলকাতার ছাপা সংবাদপত্রেও স্থান পেয়েছে এই খবর। কয়েকশো মানুষ নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয় গত কয়েকদিনের সহিংসতায়।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সাথে সহিংসতায় একদিনেই (মঙ্গলবার) সারা দেশে ছয় জনের নিহত হওয়ার খবর মিলল। এ পরিস্থিতিতে সরকার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার চলমান আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পথে নামেন। এ সময় আন্দোলন ঠেকাতে পুলিশের সাথে ছাত্রলীগও মাঠে নামে। এ সময় সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
দেশের প্রায় প্রতিটি ক্যাম্পাসে এখন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং কোটাবিরোধী আন্দোলনে নামা শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চললেও আজ সোমবার সংঘর্ষে রূপ নেয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ।
বাংলাদেশে বিভিন্ন সময় কিডনি পাচার চক্র নিয়ে অসংখ্য সংবাদ হয়েছে। আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের কেন্দ্র হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। এবার এরকম একটি সংবাদের তদন্ত করতে গিয়ে একটা বড়সড়ো চক্রের হদিশ পেলো দিল্লির পুলিশ।
সারাদেশে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন। সপ্তাহ ধরে চলা আন্দোলনটি প্রতিদিনই বেগবান হচ্ছে। সরকারও বিষয়টি নিয়ে পড়েছে বেকায়দায়। সরকারের অন্দরে চলছে দফায় দফায় বৈঠক। সমাধানের কোনো পথ বের করতেই রুদ্ধদ্বার ওই বৈঠক। গোয়েন্দারা ইতিমধ্যেই সরকারকে ধারনা দিয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের আন্দোলনটি অন্যদিকে মোড় নিতে পারে।
শিক্ষার্থীদের কোটাবিরোধী আরেন্দালন নতুন মাত্রা পেয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা বাতিল-সহ চার দফা দাবিতে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে একটি কর্মসূচিও পালন করেছে।