বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতির পদটি কখনোই কেবল একটি আনুষ্ঠানিক সাংবিধানিক পদ ছিল না। কখনো এই পদে বসেই স্বাধীনতার ঘোষণা এসেছে, কখনো রাষ্ট্রপতির হাত ধরেই শাসনব্যবস্থা পাল্টেছে, আবার কখনো সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান কিংবা রাজনৈতিক সমঝোতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গভবন।
দীর্ঘ ৪৫ বছর ধরে আত্মগোপনে থাকা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে কয়েক মাস ধরেই আলোচনায় ছিলেন হরিদাস চন্দ্র তরনীদাস। কেউ তাকে দেখেছেন ধর্মীয় উদ্যোগের উদ্যোক্তা হিসেবে, কেউ আবার প্রশ্ন তুলেছেন বিপুল অর্থের উৎস নিয়ে।
কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হলো এক অনন্য ক্রীড়া সেমিনার, যেখানে বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশনের উদ্যোগে ১৮ জন কমব্যাট স্পোর্টস অনুশীলনকারী অংশ নেন। দিনব্যাপী এ সেমিনারের মূল বিষয় ছিল “থান্ডার কিকের প্রশিক্ষণ পদ্ধতি”—একটি বিশেষায়িত কৌশল যা ক্রীড়াবিজ্ঞানের নীতিমালা, বজ্রপ্রাণ ব্যায়াম এবং ঐতিহ্যবাহী কৌশলের সমন্বয়ে তৈরি।
আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর রায়েরবাগ সাংবাদিক ক্লাবে ফুলকুঁড়ি থিয়েটারের আয়োজনে “যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজ নানা সময়ে গভীর সংকটে পতিত হয়। সেই সংকট থেকে উত্তরণের জন্য নেতিবাচক ধারা থেকে ইতিবাচক ধারায় উপনীত হওয়ার জন্য নানা উপায় আছে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন বলে বিবিসি আই এর একটি অনুসন্ধানে উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির-এনসিপি পদযাত্রা ও সমাবেশকে ঘিরে আজ ১৬ জুলাই বুধবার সারাদিন দফায় দফায় হামলা, সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হওয়ার পর কারফিউ জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে শহরের কোথাও কোনো হামলা বা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা না ঘটলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দুই হাজার চব্বিশের জুলাই অভ্যূত্থানের পর বাংলাদেশে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েকমাস ধরে দফায় দফায় আলোচনা করেছে। এরপরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা যায়নি। এমনকি যে সব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নে গণভোট না কি সংসদ নির্বাচন-সেই বিতর্কও এখন সামনে এসেছে।
জুলাই আন্দোলনের ‘মেটিকুলাস ডিজাইন’ নিয়ে নানা মাধ্যমে বিপুল আলোচনার পরিপ্রেক্ষিতে এর ব্যাখ্যা দিয়েছেন অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। জুলাই আন্দোলন নিয়ে মাহফুজ আলমের ভাষ্য, “প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড। পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র-জনতার।”