Taxonomy

আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিজেপির একদলীয় রাজনৈতিক আধিপত্যের পথে ভারত!

ভারতের রাজনীতিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাব দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। তবে এই আধিপত্যের মধ্যেই একটি নতুন প্রশ্ন সামনে এসেছে, দেশটি কি ধীরে ধীরে একদলীয় রাজনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে, নাকি শেষ পর্যন্ত বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে কংগ্রেস?

18 July 2026 4:05 pm
আন্তর্জাতিক

বেলুচিস্তানে হামলায় ৪৫ পাকসেনা নিহত! বাড়ছে উত্তেজনা

পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি বহরে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ মুক্তি বাহিনী। সংগঠনটির দাবি, মাসতুং জেলার কাছে বৃহস্পতিবারের এ হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিহতের সরকারি সংখ্যা প্রকাশ করেনি।

17 July 2026 8:16 pm
আন্তর্জাতিক

সোনম ওয়াংচুক: রাষ্ট্রের ব্যাড সিস্টেমের বিরুদ্ধে একক মানুষের লড়াই

ভারতের পরিচিত পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনম ওয়াংচুককে অনেকেই চেনেন থ্রি ইডিয়টস চলচ্চিত্রের ‘রাঞ্চো’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে। কিন্তু গত কয়েক বছরে তাঁর পরিচয় আরও বড় হয়েছে, তিনি লাদাখের পরিবেশ, সাংবিধানিক অধিকার এবং জবাবদিহির দাবিতে ভারতের রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে অহিংস আন্দোলনের অন্যতম মুখ।

17 July 2026 2:31 pm
আন্তর্জাতিক

আইফোনের একটি ফিচার যেভাবে ব্যর্থ করেছিল তুরস্কের অভ্যুত্থান

আজ থেকে দশ বছর আগের একদিন। রাত তখন গভীর। আঙ্কারা আর ইস্তানবুলের আকাশে নিচু দিয়ে ছুটে যাচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান। রাস্তায় ট্যাংক, চারদিকে গুলির শব্দ। বসফরাস সেতু বন্ধ করে দিয়েছে সশস্ত্র সেনারা। প্রেসিডেন্ট ভবন, পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং সংসদ ভবন হামলার মুখে। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীর নামে ঘোষণা দেওয়া হয়েছে: তুরস্কের ক্ষমতা সেনাবাহিনী দখল করেছে।

16 July 2026 4:18 pm
আন্তর্জাতিক

মিডিয়াপ্রেমী এক শাসক ছিলেন শেখ হামাদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি শুধু একটি দেশের শাসক ছিলেন না; তাঁকে আধুনিক কাতারের স্থপতিও বলা হয়। তাঁর শাসনামলেই মরুভূমির ছোট উপসাগরীয় রাষ্ট্রটি বিশ্বের অন্যতম প্রভাবশালী জ্বালানি রপ্তানিকারক, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।

15 July 2026 5:58 pm
আন্তর্জাতিক

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্টা ব্যবস্থা তৈরি করছে ইউরোপ জোট

ইউক্রেন যুদ্ধ ইউরোপকে শুধু সামরিক ব্যয় বাড়াতে বাধ্য করেনি, বদলে দিয়েছে মহাদেশটির নিরাপত্তা ভাবনাও। তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতা ইউরোপীয় দেশগুলোকে বুঝিয়ে দিয়েছে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতের যুদ্ধের জন্য যথেষ্ট নয়।

15 July 2026 3:40 pm
আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্রের নতুন সেনাপতি কৃত্রিম বুদ্ধিমত্তা

বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো প্রযুক্তির কথা উঠলে একসময় পারমাণবিক অস্ত্র, মহাকাশ কর্মসূচি কিংবা ইন্টারনেটের কথা বলা হতো। এখন সেই তালিকার শীর্ষে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

6 June 2026 1:26 am
আন্তর্জাতিক

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স

ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে নিউইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেন, “শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না”। এর আগে গত রবিবার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। 

24 September 2025 2:17 am
আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত টেক্সাসে মৃত্যুমিছিল

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যুমিছিল চলছে। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। বন্যায় ২৫টি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনো তাদের কিছু জানা নেই বলে জানিয়েছে তারা।

5 July 2025 11:59 am
আন্তর্জাতিক

মামদানির বিজয় নতুন এক আমেরিকান বামপন্থার উত্থান!

নিউ ইয়র্ক সিটি মেয়রের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জোহরান মামদানির বিস্ময়কর বিজয় মার্কিন রাজনীতিতে এক ভূমিধস পরিবর্তনের ইঙ্গিত দেয়। উগান্ডা-ভারতীয় বংশোদ্ভূত এই স্টেট অ্যাসেম্বলি সদস্যের বিজয় দীর্ঘদিন ধরে ধীরে ধীরে গড়ে ওঠা একটি বাস্তবতাকেই তুলে ধরে: একটি নতুন, শ্রমজীবী অভিবাসী রাজনীতি, যা সংগঠন, সংহতি এবং বৈষম্যের প্রখর সমালোচনার উপর ভিত্তি করে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে দৃঢ়ভাবে জায়গা করে নিচ্ছে।

2 July 2025 12:29 am