ভারতে প্রার্থনাসভা কিংবা মেলায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা প্রায়শ ঘটে। আবারো পদদলিত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলো। এবারকার ঘটনা উত্তর প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে। এখানে আজ মঙ্গলবার পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১২০ জনের নিহত হওয়ার খবর মিলেছে।
দিন দিন জনপ্রিয়তা কমে যাওয়ায় দিনকয়েক আগেই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যা প্রত্যাশিত সময়ের চেয়ে আগে। অনুমান করা হয়েছিল শরতে (অক্টোবর নাগাদ) হবে ভোট। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না।
বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় দিনগুলোর অন্যতম একটি দিন হোলি আর্টিজান বেকারি হামলা। স্মৃতিপটে রক্তের দাগ আর বুলেটের ক্ষত নিয়ে বছর ঘুরে ফিরে আসে বিভীষিকাময় দিনটি। পয়লা জুলাই রাজধানীর অভিজাত গুলশান এলাকার ওই রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা।
আলোচিত কোম্পানি এসআলম গ্রুপের দুটি কোম্পানির কাছেই সরকারের পাওনা সাত হাজার কোটি টাকারও বেশি। তারা ভ্যাট ফাঁকি এবং এর জরিমানাও দেননি। কোম্পানি দুটি হলো এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যাচ্ছে।
প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের শিরোপা জয় থেকে একধাপ দূরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বকাপের সোনালি ট্রফির খোঁজে থাকা ভারত। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত […]
প্রাকৃতিক পরিবেশের অবক্ষয়, আবহাওয়ার দূষণ, নিরাপত্তার অভাব, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা বিবেচনায় রাজধানী ঢাকা সন্তোষজনক অবস্থায় পৌঁছতে পারেনি আজও। বসবাসের যোগ্যতার প্রশ্নে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে রাজধানী ঢাকা রয়েছে অনেকটা পিছিয়ে। পরিবেশদূষণের ক্ষেত্রে বারবার পেছনের সারিতে উঠে এসেছে বাংলাদেশের নাম। ইআইইউ র্যাঙ্কিংয়ে ২০২৩ সালে ঢাকার অবস্থান রয়েছে ১৬৬ নম্বরে, যা নিচের দিক থেকে সপ্তম।
বিশ্বকাপের সময় লাতিন আমেরিকার দেশগুলোর খেলা দেখলে কৃষ্ণাঙ্গ ফুটবলার চোখে পড়বেই। ব্যতিক্রম কেবল আর্জেন্টিনা। দেশটির জাতীয় দলে কৃষ্ণাঙ্গ ফুটবলার ছিল না, আজও নেই। আর্জেন্টিনা সবসময় কেন শ্বেতাঙ্গদের নিয়ে দল গঠন করে? তাদের দেশের কৃষ্ণাঙ্গরা গেল […]
আপনি যে সকালের নাস্তাটা খাচ্ছেন, ঠিক আছে তো? দুপুরে যে ভাতটা খাচ্ছেন, সেই চালে কি পরিমান বিষাক্ত পাউডার ছিল, খোঁজ নিয়েছেন কোনোদিন? সকাল দুপুর রাতে যে দুধটা দিয়ে চা খাচ্ছেন, দুধটা দুধ তো, নাকি কৃত্রিম কিছু? টসটসে আঙুরটি যে টুপ করে মুখে পুরলেন, তাতে যে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ফরমালিন ছিল না, তার গ্যারান্টি কি?
ভারতের তুমুল আলোচিত লোকসভার ভোট শেষ হয়েছে। সরকার গঠনেরও তোড়জোড় চলছে। ভোটে চমকপ্রদ বহু ঘটনা ঘটেছে এবার। তবে সবকিছু ছাপিয়ে একজন ইউটিউবারকে নিয়ে চলছে শোরগোল! শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই এখন সেই ইউটিউবার ‘নায়ক’ হিসেবে […]