Taxonomy

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

সারাহর সুরতহাল রিপোর্টে কী লিখল পুলিশ?

দেশ কাঁপানো এক খবর ছিল রাহানুমা সারাহর মরদেহ উদ্ধারের। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক ছিলেন সারাহ। তার দেহ ভাসছিল রাজধানীর হাতিরঝিলে। এ দৃশ্য দেখে, ঝিলের পানিতে নেমে তাকে উদ্ধার করেন সাগর নামের এক পথচারী।

29 August 2024 1:02 am
অর্থনীতি

ব্যাংকে সবাই একসাথে টাকা তুলতে গেলে পাবেন না : গভর্নর

সবাই একসাথে ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন না। যেটুকু না তুললেই নয় সেটুকুই তুলুন। এক সাথে টাকা তুলতে গেলে টাকা পাবেন না। এরকম পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে গ্রাহকদের উদ্দেশে সতর্ক ও সহনশীল হওয়ার পরামর্শমূলক বার্তা দেন গভর্নর।

28 August 2024 6:51 pm
জাতীয়

চার উপদেষ্টার দায়িত্ব বাড়লো

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টাকে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কমানো হয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দায়িত্ব। আজ মঙ্গলবার উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

27 August 2024 9:04 pm
জাতীয়

কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত— জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি তাঁর ভাষণে বলেছেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারের নয়।

26 August 2024 3:17 am
জাতীয়

চাকরি ফিরে পাওয়ার দাবি জানালেন পুলিশে নিয়োগ বঞ্চিত ৭৫৭ জন

পুলিশের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ নিয়োগ বাতিল হওয়া ৭৫৭ জন বঞ্চিত উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

23 August 2024 10:13 pm
জাতীয়

কী কারণে স্বরাষ্ট্র থেকে সরানো হলো এম সাখাওয়াতকে

অল্প সময়ের মধ্যে অন্তবর্তী সরকারে নতুন চার উপদেষ্টাকে যুক্ত করা হলো। একইসাথে এই চার উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। পুরোনোদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

17 August 2024 2:14 pm
জাতীয়

ধানমন্ডির ৩২ নম্বরে শোকর‌্যালিতে যোগদানে বাধা, মারধর

শেখ হাসিনার পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনীতির সবকিছু। যেমনটা দেখা গেল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের চিত্রটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্টে এখানে প্রতিবছর লাখো আওয়ামী লীগের নেতাকর্মীতে ঠাঁসা থাকতো। এবারের চিত্রটি একেবারেই ভিন্ন। আজ ১৫ই আগস্ট এখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

15 August 2024 4:38 pm
জাতীয়

পারবেন কি ড. ইউনূস

আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার দুঃশাসনের দীর্ঘ আঁধার থেকে মুক্তির আলোর পথে নিয়ে যেতে পারবেন কি  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গড়ে উঠা তদারকি সরকার? ইউনূসের অন্তর্বর্তী সরকার এরইমধ্যে শপথ নিয়ে দায়িত্বভার বুঝে নিয়েছে। এখন তাঁর সরকারের করণীয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও।

11 August 2024 3:30 am
জাতীয়

হাসিনা জমানার বিভীষিকা : মানবাধিকার লঙ্ঘন থেকে রাজনৈতিক খুন!

ছাত্র-জনতার অভাবনীয় গণঅভ্যূত্থানে গদিচ্যুত হয়েছেন বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি ছাত্রদের একটি আন্দোলন থেকে গড়ে উঠা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ক্ষমতায় থাকাকালে গণমাধ্যমের টুটি চেপে ধরার কারণে কেউ কোনো টুশব্দটি করতে না পারলেও এখন বেরিয়ে আসছে তার শাসনামলের যতো অপকর্ম আর দুঃশাসনের ইতিবৃত্ত।

7 August 2024 10:33 pm

আগুন জ্বলছে সারাদেশে, নিহত ৮৮, সিরাজগঞ্জে ১৩ পুলিশ হত্যা

অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ সারা দেশ থেকে আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন সর্বশেষ অবস্থা। সারাদেশে কার্যত জ্বলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রবিবার থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন।সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত ৮৮ জন।

4 August 2024 9:22 pm