ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ক্ষমতাচ্যূত রাজনৈতিক দল আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের সব সময় দুইটা চরিত্র।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট পার্টি, রিপাবলিকান পার্টি সবার খুব ভালো সম্পর্ক আছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং আমরা আশা করি, সেই সর্ম্পক আরো গভীরতর হবে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপরই সরকার ও দলের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে থাকে। জানা যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন ২৪ জনের দ্বৈত নাগরিকত্ব ছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খেলাপি ঋণ আদায়ে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে উঠছে। জনতা ব্যাংকে ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য আগামী ২০ নভেম্বর নিলাম ডাকা হয়েছে। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ি হয়ে পড়েছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এ সম্মেলন শুরু হয়েছে। বেলা একটার দিকে সম্মেলন শেষ।
৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে ভারতের আদানি পাওয়ার। প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে কোম্পানিটি এমন সিদ্ধান্তে যাবে। ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে।
দেশে আবারো ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। বেড়েছে মৃত্যুও। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যায় মৃত্যু হলো।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই হামলার জেরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলে জাপা অফিসে এ ঘটনা ঘটে।
অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতাকে জনগণ নতুন করে নতুন রূপে দেখতে চায়। সে জন্য গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং দেশ ও জনগণের পক্ষে সব সময় কাজ করবে।
সোমবার দেশের ২৮ ‘সাংবাদিকের’ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইদিন ২০ জনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা জানায় পিআডি।