৫ই আগস্ট ২০২৪ ছাত্র-জনতার অভ্যূত্থাণে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছাড়েন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। এরইমধ্যে অতিবাহিত হয়ে গেছে ১০০ দিন। ভারতের ঠিক কোথায় এবং কীভাবে আছেন ক্ষমতাচ্যূত এই শাসক? অনেকেরই কৌতূহল এই প্রশ্নটিকে ঘিরে।
ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কোন প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ শিরোনামে এর খসড়ায় সম্প্রতি অনুমোদন দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।
ক্ষমতাচ্যূত হওয়ার পর প্রথম রাজনৈতিক কর্মসূচী দিয়ে মাঠে টিকতে পারেনি আওয়ামী লীগ। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেটেই ছিল বিএনপি নেতাকর্মীরা। ছিল ছাত্ররাও। ফলে ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়ে শূণ্য হাতে ফিরেছে আওয়ামী লীগ।
ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই-অগাস্টের ‘গণহত্যা’ মামলার পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাজধানীর জিরো পয়েন্টে গতকাল রাত থেকেই অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে এদিন সকাল থেকেই রাজধানীর গুলিস্তানের ওই এলাকায় অবস্থান নেয়। গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছেন বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্তর্বর্তী সরকারের ‘সব কাজ বৈধ’ এবং সরকারের মেয়াদ অনির্দিষ্ট; এরকম ধারা যোগ করে তৈরি হচ্ছে অধ্যাদেশ। ওই অধ্যাদেশের খসড়ার শিরোনাম করা হয়েছে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’। এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না বা অবৈধ ঘোষণা করা যাবে না।
৫ আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাপাত্তা। এদিকে সম্প্রতি ছাত্রদলের পক্ষ থেকে হলে পোস্টার টাঙাতে গেলে এর বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ মিছিলও বের করে। গণআন্দোলনের ছাত্রনেতারা প্রকাশ্যেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিপক্ষে বলছেন। সব মিলিয়ে ছাত্রলীগের পর ছাত্রদলকেও কি বিদায় নিতে হচ্ছে ক্যাম্পাস থেকে?
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ক্ষমতাচ্যূত রাজনৈতিক দল আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের সব সময় দুইটা চরিত্র।