Taxonomy

জাতীয়

জাতীয়

কোটা আন্দোলনে নিহত ৬, দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সাথে সহিংসতায় একদিনেই (মঙ্গলবার) সারা দেশে ছয় জনের নিহত হওয়ার খবর মিলল। এ পরিস্থিতিতে সরকার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

17 July 2024 1:37 am
জাতীয়

কোটা আন্দোলন : পুলিশ-শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

মঙ্গলবার চলমান আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পথে নামেন। এ সময় আন্দোলন ঠেকাতে পুলিশের সাথে ছাত্রলীগও মাঠে নামে। এ সময় সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

16 July 2024 5:08 pm
জাতীয়

শেখ হাসিনার চীন সফর এবং বাংলাদেশের প্রাপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করে এলেন গত বুধবার ১০ জুলাই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা থাকলেও সরকারপ্রধান বুধবার রাতেই ফিরে আসেন। বহুল আলোচিত সেই সফরের প্রাপ্তি কতটা হয়েছে সেটি নিয়ে এখন চলছে নানা আলোচনা, বিচার বিশ্লেষণ। চীন সফরে যাবার কিছুদিন আগ থেকে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম এবং কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন, এই সফর হবে খুবই গুরুত্বপূর্ণ।

13 July 2024 2:23 am
জাতীয়

কোটা সমস্যার সমাধান কীভাবে সম্ভব?

সারাদেশে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন। সপ্তাহ ধরে চলা আন্দোলনটি প্রতিদিনই বেগবান হচ্ছে। সরকারও বিষয়টি নিয়ে পড়েছে বেকায়দায়। সরকারের অন্দরে চলছে দফায় দফায় বৈঠক। সমাধানের কোনো পথ বের করতেই রুদ্ধদ্বার ওই বৈঠক। গোয়েন্দারা ইতিমধ্যেই সরকারকে ধারনা দিয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের আন্দোলনটি অন্যদিকে মোড় নিতে পারে।  

9 July 2024 9:34 pm
জাতীয়

শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ ছড়িয়ে গেছে সারাদেশে

শিক্ষার্থীদের কোটাবিরোধী আরেন্দালন নতুন মাত্রা পেয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা কোটা বাতিল-সহ চার দফা দাবিতে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে একটি কর্মসূচিও পালন করেছে।

8 July 2024 10:09 pm
জাতীয়

ভারতের পর চীন সফরে শেখ হাসিনা, কার গুরুত্ব কতোটা?

গত মাসেই প্রতিবেশী দেশ ভারতে রাষ্ট্রীয় সফর করে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ জুলাই গেলেন চীনে। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটা তাঁর দ্বিতীয় চীন সফর। ভারত সফরে শেখ হাসিনা রেল ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে দশটি সমঝোতা স্মারক সই করে এসেছেন। বিশ্লেষকরা বলছেন, ভারত সফরের দুই সপ্তাহ পর প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক, উভয়দিক থেকেই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

8 July 2024 1:51 am
জাতীয়

ফুটবলপ্রেমী থেকে ভয়ঙ্কর জঙ্গি নিবরাস

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির অন্যতম নিবরাস ইসলাম। হামলার ঘটনার সময় অভিযানে সে নিহহ হয়। পরে যখন তার পরিচয় ও ছবি সমাজমাধ্যমে প্রকাশ হয়, অনেক তরুণীর ক্রাশে পরিণত হয় এই নিবরাস! সে ছিলো দারুণ ফুটবল খেলোয়াড়। ফুটবল সে ভালোবাসতো।

1 July 2024 3:17 pm
জাতীয়

হোলি আর্টিজান : যে হামলার দাগ রয়ে যাবে বহুকাল

বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় দিনগুলোর অন্যতম একটি দিন হোলি আর্টিজান বেকারি হামলা। স্মৃতিপটে রক্তের দাগ আর বুলেটের ক্ষত নিয়ে বছর ঘুরে ফিরে আসে বিভীষিকাময় দিনটি। পয়লা জুলাই রাজধানীর অভিজাত গুলশান এলাকার ওই রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা।

1 July 2024 2:09 pm
জাতীয়

এস আলমের দুই কোম্পানির কাছেই সরকারের পাওনা সাত হাজার কোটি টাকা!

আলোচিত কোম্পানি এসআলম গ্রুপের দুটি কোম্পানির কাছেই সরকারের পাওনা সাত হাজার কোটি টাকারও বেশি। তারা  ভ্যাট ফাঁকি এবং এর জরিমানাও দেননি। কোম্পানি দুটি হলো এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যাচ্ছে।

1 July 2024 4:23 am
জাতীয়

মৃত্যুদণ্ডের আসামীর পলায়নের ঘটনায় জেলার- কারারক্ষী বরখাস্ত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামীর পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান ও প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন। বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামিকে অবশ্য পরে পাকড়াও করে পুলিশ। 

29 June 2024 3:38 am