পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে আগামী তিন মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটিও ঘোষণা করা হয়েছে।
রায়েরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন রেহানা প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠান বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। দৈনিক দিন প্রতিদিনের সহকারী সম্পাদক মো. জাহিদ হাসান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রতিদিনের খবরের সম্পাদক সরকার জামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি এবং কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার প্রধান উপদেষ্টা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টাইম ২৪-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দিন প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আয়শা আক্তার জেসিকা, শনিআখড়া পপুলার হাসপাতালের চেয়ারম্যান মো. নাজমুল হুদা শামীম, বিশিষ্ট ব্যবসায়ী হালিম শিকদার ও হাজী মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের শান্তি ও কল্যাণের বার্তা তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অনুসরণ করা গেলে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আরও সহজ হবে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
তিন মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্য
অনুষ্ঠানের শেষ পর্বে কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার আগামী নির্বাচনকে সামনে রেখে একটি প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সদস্যদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
প্রস্তুতি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের খবরের সরকার জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিন প্রতিদিনের মো. জাহিদ হাসান পিন্টু। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দৈনিক বাংলাদেশ পত্রিকার আশিকুর রহমানকে।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক প্রতিদিনের খবরের কবির হোসেন মঞ্জু। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলা ভূমির হালিম শিকদার, দৈনিক মুক্তির লড়াইয়ের এস কে সবুজ আহমেদ এবং টাইম ২৪-এর মাকসুদুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর শামীম হোসেন অর্নব ও দৈনিক রূপবানীর নাছির সরদার। সহসাধারণ সম্পাদক হয়েছেন নাগরিক টিভির সামাদ সরওয়ার এবং চ্যানেল এস-এর সোহেল আহমেদ।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাইম ২৪-এর এস এম সোহাগ রানা। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক বাংলা ভূমির ইভা রহমান। অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের খবরের তাহের শেখ এবং প্রচার সম্পাদক সাহারা টিভির লিটন গাজী।
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন বার্তা বিচিত্রার এম এ এইচ মাসুদ। তথ্যপ্রযুক্তি সম্পাদক দৈনিক আলোর সময়ের মো. শাওন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশের আলোর মো. মাইনুদ্দিন। ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ার বাংলাদেশের দিপু ভূঁইয়া এবং পাঠাগার সম্পাদক হয়েছেন দৈনিক সবার আগের রুহুল আমীন হাওলাদার।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহারা টিভির মো. জসিমউদ্দিন, দৈনিক মাতৃভূমির নাছির মোল্লা, দৈনিক স্বাধীন কাগজের চৌধুরী ওহেদুন্নবী সানী, তথ্যবাণীর শরিফুল হক, দৈনিক ভোরের কথার মো. হাকিম, রাজধানী টিভির বাদল, প্রতিদিনের আলোর শাওন এবং শাহারীয়া ইসলাম বাপ্পি।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রস্তুতি কমিটির প্রধান দায়িত্ব হবে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।
অনুষ্ঠানের পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।