Taxonomy

Home lead

জাতীয়

বকেয়া না পেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে আদানি!

৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে ভারতের আদানি পাওয়ার। প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে কোম্পানিটি এমন সিদ্ধান্তে যাবে। ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে।

3 November 2024 5:59 pm
স্বাস্থ্য

আগ্রাসী ভূমিকায় ডেঙ্গু, একদিনই ১০ জনের মৃত্যু

দেশে আবারো ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। বেড়েছে মৃত্যুও। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যায় মৃত্যু হলো।

3 November 2024 1:36 am
আন্তর্জাতিক

ট্রাম্প কিংবা কমলা জিতলে কেমন হবে কার পররাষ্ট্রনীতি

বিশ্বের পরাক্রমশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৫ নভেম্বর মঙ্গলবার। এ কারণে সারাবিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। অবশ্য ইতিমধ্যে প্রায় ছয় কোটি আগাম ভোট পড়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

2 November 2024 5:04 am
জাতীয়

মিরপুরে যৌথবাহিনী-পোশাক শ্রমিক সংঘর্ষ, গুলি

ঢাকার মিরপুর ১৪ নম্বরে বৃহস্পতিবার সকালে যৌথ বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

31 October 2024 5:38 pm
মাঠে ময়দানে

আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের স্বপ্ন ভেঙে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে আবারো শিরোপা উৎসব করলো বাংলাদেশ। ভক্ত-সমর্থকে ঠাঁসা গ্যালারি, অপূর্ণতা মুছে ফেলার স্বপ্ন নিয়ে নেমেছিল নেপাল। শুরু থেকেই ইঙ্গিত মিলেছিল জমজমাট এক লড়াইয়ের। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে স্তব্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিলেন মনিকা চাকমা।

31 October 2024 1:01 am
জাতীয়

নির্বাচনমুখী অভিযাত্রায় গঠন করা হলো সার্চ কমিটি

দেশে ছাত্র-জনতার অভ্যূত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জাতীয় নির্বাচন কবে হবে— এমন প্রশ্ন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। এরইমধ্যে নির্বাচনের জন্য সার্চ কমিটি গঠনের কথা জানালো সরকার। তবে ভোটের দিন-তারিখ জানায়নি তারা। 

30 October 2024 3:50 am
জাতীয়

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পথে দেশ!

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনীতি নিয়ে তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন। তবে সেই নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে কোনো দিনক্ষণও বলা হয়নি। তবে আলোচনা থেমে নেই। এই আলোচনা নির্বাচন পদ্ধতি পরিবর্তন নিয়ে।

25 October 2024 11:41 pm
জাতীয়

আইন ও সংবিধান মতে রাষ্ট্রপতিকে সরানোর সুযোগ আছে কি?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের অনেকেই তার বিদায় চাইছেন। এই দাবি উঠলেও আইন ও সংবিধান কী বলে? প্রচলিত আইন মোতাবেক তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ আছে কি?

23 October 2024 1:31 am
জাতীয়

নির্বাচন নিয়ে সরকারের ভিন্ন ভিন্ন বক্তব্যে জনমনে প্রশ্ন

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দুই মাসের কিছু সময় অতিক্রান্ত হয়েছে। এরইমধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে নানা ধরনের বক্তব্য দেওয়ায় রাজনৈতিক দল ও নেতাদের কাছ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

20 October 2024 2:45 am
জাতীয়

ফারুক খান গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আলোচিত কোম্পানি ‘সামিট গ্রুপ’ ফারুক খানদের পারিবারিক ব্যবসা। তার বড় ভাই আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান।

15 October 2024 12:34 pm