অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের রাজনীতি নিয়ে তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন। তবে সেই নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে কোনো দিনক্ষণও বলা হয়নি। তবে আলোচনা থেমে নেই। এই আলোচনা নির্বাচন পদ্ধতি পরিবর্তন নিয়ে।
দেশে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে সহিংসতায় কমপক্ষে ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এরকম একটি তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করেছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের অনেকেই তার বিদায় চাইছেন। এই দাবি উঠলেও আইন ও সংবিধান কী বলে? প্রচলিত আইন মোতাবেক তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ আছে কি?
শেষ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ‘ফিরছে’ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা। তবে সেটি বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার-এর নামে ফিরবে, নাকি নির্বাচনকালীন সরকার হয়ে আসবে– তা এখনও পরিষ্কার নয়। এ ছাড়া সংবিধান সংস্কার প্রক্রিয়া গঠিত কমিটির মাধ্যমে হবে, নাকি আদালতের রায়ে ফিরবে– সেটিও অস্পষ্ট।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দুই মাসের কিছু সময় অতিক্রান্ত হয়েছে। এরইমধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে নানা ধরনের বক্তব্য দেওয়ায় রাজনৈতিক দল ও নেতাদের কাছ থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আলোচিত কোম্পানি ‘সামিট গ্রুপ’ ফারুক খানদের পারিবারিক ব্যবসা। তার বড় ভাই আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান।
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলে হয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার দুই কমর্কতাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যে ব্যবহৃত যে ‘রিসেট বাটন’ শব্দবন্ধ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, সেই শব্দের একটি ব্যাখ্যা দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য, ‘তরুণরা রিসেট বাটন চেপেছে’ বলে প্রধান উপদেষ্টা […]