কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। যদিও ওই হামলায় ঘাঁটির তেমন কোনও ক্ষতি হয়নি, যেটিকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগেই পুরোপুরি খালি বলেই ঘোষণা করা হয়েছিল। অনেকেই বলছেন: কেন প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলিতে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটি বাদ দিয়ে এই বিশেষ ঘাঁটিকেই বেছে নিয়েছে ইরান?
সারাদেশের চোখ ছিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে। সেই বৈঠক ১৩ জুন শুক্রবার অবশেষে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী নির্বাচনের সময় নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটেছে বলে অনেকে মনে করছেন।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের সংস্কার কমিশনগুলো কাজ করে চলেছে। তারা ইতিমধ্যে প্রতিবেদনও জমা দিয়েছে। এখন প্রতিবেদনের প্রধান প্রধান সুপারিশগুলো বাস্তবায়নের পালা। বাংলাদেশ নামের রাষ্ট্রের নানা খাতে গেড়ে বসা নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দূ্র করার জন্য এই সুপারিশগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যাবে ততই মঙ্গল। না হলে আগের ধংসের ধারাতেই রয়ে যাবে দেশ।
বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই – অগাস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
গত কয়েক দিন ধরে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নিয়ে আবারো বিতর্ক চলছে। এরইমধ্যে বুধবার ঢাকায় বিএনপির আয়োজনে তারুণ্যের সমাবেশে বিএনপি নেতা তারেক রহমানও বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। ডিসেম্বরেই ভোট হতে হবে।’’
অন্তর্বর্তী সরকারের করা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়সহ বিভিন্ন জায়গায় সোমবার দিনভর বিক্ষোভের পর মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
দেশের রাজনীতি হঠাৎ উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে ইন্টেরিম সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন তার পদ ছাড়ার ঘোষণা দেন, সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় মূহুর্তেই। ড. ইউনূসের সেই পদত্যাগের ভাবনা নিয়ে তৈরি হওয়া সংকটের আপাত নিরসন হলো।
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি – এনসিপি) এবং এই দলের শীর্ষ পদ অর্থাৎ আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।
শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত সাত কলেজ আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার একাধিক সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে সরকারকে কয়েক ঘণ্টার আলটিমেটামের পর এই সিদ্ধান্ত এসেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আরোহনের সাথে সাথে নানামুখী উদ্যোগ নেওয়া শুরু করেছেন। তিনি ‘জন্মসূত্রে নাগরিকত্বের’ সুবিধা আর না রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে কেউ জন্মগ্রহণ করলেই তিনি স্বয়ংস্ক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পেয়ে যান।