খিলগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

20 August 2026 5:23 pm
মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন—এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে শুরু হয়েছে জমজমাট ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।

মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন—এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে শুরু হয়েছে জমজমাট ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।

মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন, এই স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে শুরু হয়েছে জমজমাট ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
১৯ আগস্ট রাতে খিলগাঁও থানাধীন আলী আহমেদ স্কুল মাঠে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় মানিক ও তাঁর বন্ধু মহলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “আরাফাত রহমান কোকো বাংলাদেশের একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তাঁর স্মৃতি স্মরণ করে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলামুখী করবে এবং মাদক থেকে দূরে রাখবে।”
বর্তমান সরকারের একটি জনকল্যাণমূলক সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি আরও বলেন, খাস জমি কোনো ব্যক্তির নামে লিজ দেওয়া হবে না। যেখানেই ফাঁকা খাস জমি পাওয়া যাবে, সেখানে খেলার মাঠ কিংবা বিশেষ প্রয়োজনে কবরস্থান তৈরি করা হবে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় বাগানবাড়ি সমাজ কল্যাণ সংসদ এবং খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘ওসাক’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুছ মৃধা, বর্তমান সভাপতি মাসুদ চৌধুরী, বিশিষ্ট সংগঠক জুয়েল মাহমুদ, সাজ্জাদ হোসেন, চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওসাকের সভাপতি আব্দুল আলিম পান্না, উপদেষ্টা আরিফ মৃধা, প্রধান উদ্যোক্তা সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু, সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, রানা, জাহাঙ্গীর, কাজী রিপন, আরমান, স্বপন, জহির, মোক্তার, টিটু, ইমন, সাইফুল, আব্বাস এবং সাংবাদিক মেহেদী হাসান, বাবলু শেখ, জাহিদ হোসেন, আয়েশা আক্তার জেসিকা, ইভাসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।