যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাট পার্টি, রিপাবলিকান পার্টি সবার খুব ভালো সম্পর্ক আছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং আমরা আশা করি, সেই সর্ম্পক আরো গভীরতর হবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এ সম্মেলন শুরু হয়েছে। বেলা একটার দিকে সম্মেলন শেষ।
কোটা সংস্কার থেকে ২০২৪ এর গণ-আন্দোলন কীভাবে সরকার পতনের এক দফা আন্দোলনে গেল, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। সেই আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি এখন অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগ উপদেষ্টা। নাহিদ ইসলাম লিখেছেন তার অভিজ্ঞতার কথা।
৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে ভারতের আদানি পাওয়ার। প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে কোম্পানিটি এমন সিদ্ধান্তে যাবে। ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে।
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেছেন। সেই টুইট নিয়ে বাংলাদেশ মূলত মার্কিন নির্বাচনে ঢুকে গেল। বাংলাদেশে ট্রাম্পের টুইট নিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, ট্রাম্প জিতলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস বেকায়দায় পড়বেন।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই হামলার জেরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলে জাপা অফিসে এ ঘটনা ঘটে।
ঢাকার মিরপুর ১৪ নম্বরে বৃহস্পতিবার সকালে যৌথ বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতাকে জনগণ নতুন করে নতুন রূপে দেখতে চায়। সে জন্য গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং দেশ ও জনগণের পক্ষে সব সময় কাজ করবে।
দেশে ছাত্র-জনতার অভ্যূত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জাতীয় নির্বাচন কবে হবে— এমন প্রশ্ন নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে। এরইমধ্যে নির্বাচনের জন্য সার্চ কমিটি গঠনের কথা জানালো সরকার। তবে ভোটের দিন-তারিখ জানায়নি তারা।
শেখ হাসিনা সরকারের পতনের পর আড়াই মাসও হয়নি। এরইমধ্যে নানাবিধ সংকট মোকাবিলা করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির নানা বিষয়ে ঐকমত্য থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা গেল।