বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
দেশের নতুন নির্বাচন কমিশন শপথ নিল আজ রোববার। এবার এই কমিশন গঠনকে কেন্দ্র করে বিগত বছরগুলোর মতো রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে বলে মনে করছেন অনেকে।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একশো দিন অতিক্রম করেছে। এ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি সুদীর্ঘ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই ভাষণে তিনি বলেছেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সমর্থন মিলেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। তিনি এ-ও বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
দেশের পূর্বাঞ্চলে প্রলয়ংকরী বন্যা পরবর্তী সময়ে ‘একিপ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের ঘর সংস্কারের জন্য ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী খালেদ আশরাফী ও ভার্সডসফট লিঃ এর যৌথ উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) টিনের চাল প্রদান করা হয়।
‘বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনও ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বিএনপি চায় দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ। এরপর ছিলেন চিকিৎসাধীন। কিন্তু গণ-আন্দোলনে জয়ী হলেও জীবন যুদ্ধে হেরে গেলেন এই তরুণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৫ই আগস্ট ২০২৪ ছাত্র-জনতার অভ্যূত্থাণে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছাড়েন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। এরইমধ্যে অতিবাহিত হয়ে গেছে ১০০ দিন। ভারতের ঠিক কোথায় এবং কীভাবে আছেন ক্ষমতাচ্যূত এই শাসক? অনেকেরই কৌতূহল এই প্রশ্নটিকে ঘিরে।
ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কোন প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’ শিরোনামে এর খসড়ায় সম্প্রতি অনুমোদন দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।