Taxonomy

জাতীয়

জাতীয়

ঘন্টার ব্যবধানেই পিছুটান দিল বিদ্যুত বিভাগ!

ঘন্টার ব্যবধানেই পিছুটান দিল বিদ্যুৎ বিভাগ! অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকে কেন্দ্র করে জারি করা একটি বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই তারা পরিবর্তন করেছে। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

4 August 2026 1:49 am
জাতীয়

‘হাসিনা ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে’: নাহিদের হুঁশিয়ারি

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

4 August 2026 12:33 am
জাতীয়

শেখ হাসিনার সম্ভাব্য ভাষণের আগেই ঢাকায় উত্তাপ!

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্য কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত করার মতো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন।

3 August 2026 11:20 pm
জাতীয়

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আইন পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ বর্তমানে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে পরীক্ষা করে দেখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংসদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটিকে এ তথ্য জানিয়েছে।

31 July 2026 4:18 pm
জাতীয়

ঘুষ দুর্নীতি আগের মতোই চলছে: ফখরুল

জুলাই আন্দোলনের পর রাষ্ট্র ও প্রশাসনে যে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, গত চার থেকে পাঁচ মাসে বাস্তব চিত্র খুব বেশি বদলায়নি।

30 July 2026 6:03 pm
জাতীয়

হামলা মামলা ১৪৪ ধারায় হঠাৎ উত্তপ্ত হবিগঞ্জ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত পরিচয়ের প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

30 July 2026 2:00 pm
জাতীয়

ঐক্যেই জাগরণ: গোপালপুরকে এগিয়ে নিতে ঢাকায় বসবাসকারীদের ব্যতিক্রমী উদ্যোগ

গোপালপুরে অনেক কিছুই নাই, সবচেয়ে বেশি নাই বোধ হয় গোপালপুরবাসীর ঐক্য।  এটাই সবচেয়ে দুর্ভাগ্যের কথা। দেশের অন্যান্য এলাকার মানুষদের মধ্যে যে ঐক্য দেখা যায়, সেটির ছিটেফোটাও টাঙ্গাইল তথা গোপালপুরবাসীর মধ্যে নাই।  উন্নয়নের জন্য নানান বিষয়ের পাশাপাশি ঐক্যের প্রয়োজন। নাহয় এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়া যায় না।

28 July 2026 4:21 pm
জাতীয়

রাষ্ট্রপতি: বঙ্গভবনের বাসিন্দারা কে কেমন ছিলেন?

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতির পদটি কখনোই কেবল একটি আনুষ্ঠানিক সাংবিধানিক পদ ছিল না। কখনো এই পদে বসেই স্বাধীনতার ঘোষণা এসেছে, কখনো রাষ্ট্রপতির হাত ধরেই শাসনব্যবস্থা পাল্টেছে, আবার কখনো সামরিক অভ্যুত্থান, গণঅভ্যুত্থান কিংবা রাজনৈতিক সমঝোতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গভবন।

26 July 2026 12:27 am
জাতীয়

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

চলতি বছরের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের আমন্ত্রণপত্র সম্প্রতি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে, যা পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

24 July 2026 12:53 am
জাতীয়

শেখ হাসিনা চাইলেও ভারত কি ফিরতে দেবে?

ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে তাঁর এই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে একাধিক প্রশ্ন: ভারত কি তাঁকে ফিরতে দেবে? দেশে ফিরলে কী হবে? মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কি? আর বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতাদের ভবিষ্যৎই বা কী?

18 July 2026 12:23 am