যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ওই ফোনকলে মোদি বলেছেন, আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী তিনি।
নিজের বিজয় সংবাদ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আলোচিত প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দেশটির দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে তৃতীয় হিসেবে পেনসিলভানিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অন্য অনেক দেশের নির্বাচন থেকে একেবারেই আলাদা। এর মানে এই নয় যে সেখানে গণতান্ত্রিক পদ্ধতির উপস্থিতি নেই। বরং গণতান্ত্রিক পন্থার এক ব্যতিক্রমী পদ্ধতির ভোট হয় সেখানে। কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প— কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? সেটি নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ।
যুক্তরাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেমি বাডেনক (৪৪)। এর মাধ্যমে ব্রিটেনের একটি বড় রাজনৈতিক দল প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারীকে দলীয় প্রধান হিসেবে চেয়ারে বসালো। কনজারভেটিভ পার্টিকে এর প্রতিষ্ঠাকালীন নীতিতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার দলটির নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হন বাডেনক।
বিশ্বের পরাক্রমশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৫ নভেম্বর মঙ্গলবার। এ কারণে সারাবিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। অবশ্য ইতিমধ্যে প্রায় ছয় কোটি আগাম ভোট পড়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
মার্কিন নির্বাচন একেবারে দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে প্রধান দুই প্রার্থী প্রচারে গলদঘর্ম হচ্ছেন, প্রতিপক্ষকে বাক্যবাণে নাস্তানাবুদ করছেন। ভোটারদের নিজেদের ভোটবাক্সের দিকে নিয়ে যেতে নানা বক্তব্য-বিবৃতিও দিচ্ছেন। এরইমধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক বিবৃতি!
স্বৈরশাসন ও দুঃশাসনের কারণে গদিচ্যুত বিশ্বের বহু রাষ্ট্রনায়ক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের বেশিরভাগই পালিয়ে গেছেন নিজ বাসভূম ছেড়ে। এরপর তারা নানা দেশে গিয়ে থিতু হয়েছেন।
ফিলিস্তিনে একের পর এক শীর্ষ নেতাকে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার হানাদারদের হাতে নিহত হলেন মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র সংঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ফিলিস্তিনের দক্ষিণ গাজায় গত বুধবার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের […]
ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ঘাঁটিতে সফল ড্রোন হামলা চালালো সশ্রস্ত্র মুক্তিকামী বাহিনী হিজবুল্লাহ। ওই হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়। আহতদের অবস্থা আশংকাজনক। এ খবর জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।