সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদলে হয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার দুই কমর্কতাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। তাদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মো. ফয়জুর রহমানকে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারতের মুম্বাইতে রাজনীতিক বাবা সিদ্দিকীর চাঞ্চল্যকর খুনের ঘটনায় টালমাটাল এখন গোটা দেশ। এর নেপথ্যের কারণ নাকি বলিউড স্টার সালমান খান! এরকমই দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে আলোচিত আন্ডারওয়ার্ল্ড গ্যাং লিডার বিষ্ণোই।
দীপ্ত টেলিভিশনের কর্মকর্তা তানজিল হাসান তামিম হত্যা মামলায় নাম আসার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শনোর চিঠি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। রবির কাছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা কারণ দর্শানোর ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির দপ্তর।
দেশে এখন তিন কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। এটি দিন দিন বাড়ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণভাবে দেখা যায়, যিনি এর মধ্য দিয়ে যাচ্ছেন তার নিজের মধ্যেও এক ধরনের ‘স্টিগমা’ বা কুসংস্কার কাজ করে। এ রোগ নিয়ে সমাজে কুসংস্কারও বাড়ছে। এটিই বড় ভাবনার।
মাত্র দুই মাসের ব্যবধানে দু’বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্রথমবার হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে।
বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় দিনাজপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দিনমজুর আব্দুর রশিদ (৩০)। তাকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হলে সেখানে স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে তিন দিনের নবজাতককে বিক্রি করে দিয়েছিলেন স্ত্রী রত্না বেগম।
স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট বনানী শাখায় গ্রাহককে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এক গ্রাহককে মারধর করে রক্তাক্ত করেছেন হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগকারী গ্রাহকের নাম কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।
প্রতিষ্ঠার ৩০ বছরে পদার্পণ উদযাপন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি করটিয়া উপশাখা। রবিবার ২৯ সেপ্টেম্বর করটিয়া উপশাখায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের মাঝে জরুরি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শেখ হাসিনা ওয়াজেদের আকস্মিক পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। এই পদত্যাগ, যা একটি বৃহত্তর গণ অভ্যুত্থানের ফলে ঘটেছে এবং এতে ৭৫৭ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, (সূত্র-প্রথম আলো) এবং প্রায় ৭২ ঘণ্টা বাংলাদেশ কার্যত সরকারবিহীন ছিল।