Taxonomy

Home others

আন্তর্জাতিক

প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রধান বেছে নিল বৃটিশ কনজারভেটিভ পার্টি

যুক্তরাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেমি বাডেনক (৪৪)। এর মাধ্যমে ব্রিটেনের একটি বড় রাজনৈতিক দল প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারীকে দলীয় প্রধান হিসেবে চেয়ারে বসালো। কনজারভেটিভ পার্টিকে এর প্রতিষ্ঠাকালীন নীতিতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার দলটির নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হন বাডেনক।

2 November 2024 11:22 pm
অর্থনীতি

‘প্রতিবছর ১২-১৫ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে’

গত কয়েক দশকে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে। এ নিয়ে পরিষ্কার কোনো গবেষণা এখনো হয়নি। ফলে মোট কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব নয়। ব্যাংকের মতো আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে ১৭ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচারের কথা জানা যায়। বিভিন্ন ঘটনার ভিত্তিতে ধারণা করা যায়, বাংলাদেশ থেকে বছরে গড়ে ১২-১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে।

2 November 2024 11:09 pm
মাঠে ময়দানে

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিলো সরকার

দেশের নারী ফুটবলারদের সমস্যা দীর্ঘদিনের। সম্প্রতি নারী ফুটবলাররা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়। এরপরই সামাজিক মাধ্যমে উঠে আসে তাদের বঞ্চনাগাঁথা। বিষয়টি দৃষ্টিগোচর হয় অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রনালয়ের। প্রধান উপদেষ্টা বিজয়ী দলের সকলকে ডেকে সংবর্ধণা দিয়েছেন।

2 November 2024 2:52 pm
জাতীয়

ট্রাম্পের টুইট কি ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলবে?

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেছেন। সেই টুইট নিয়ে বাংলাদেশ মূলত মার্কিন নির্বাচনে ঢুকে গেল। বাংলাদেশে ট্রাম্পের টুইট নিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, ট্রাম্প জিতলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস বেকায়দায় পড়বেন।

1 November 2024 11:38 pm
আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে : ট্রাম্প

মার্কিন নির্বাচন একেবারে দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে প্রধান দুই প্রার্থী প্রচারে গলদঘর্ম হচ্ছেন, প্রতিপক্ষকে বাক্যবাণে নাস্তানাবুদ করছেন। ভোটারদের নিজেদের ভোটবাক্সের দিকে নিয়ে যেতে নানা বক্তব্য-বিবৃতিও দিচ্ছেন। এরইমধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক বিবৃতি!

1 November 2024 4:40 am
জাতীয়

জাতীয় পার্টির অফিসে আগুন

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই হামলার জেরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলে জাপা অফিসে এ ঘটনা ঘটে।

1 November 2024 12:02 am
জাতীয়

বাংলাদেশে সাংবাদিকতাকে জনগণ নতুন করে দেখতে চায় : তথ্য উপদেষ্টা

অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতাকে জনগণ নতুন করে নতুন রূপে দেখতে চায়। সে জন্য গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং দেশ ও জনগণের পক্ষে সব সময় কাজ করবে।

31 October 2024 1:24 am
অপরাধ

২৮ ‘সাংবাদিকের’ ব্যাংক হিসাব তলব, ২০ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

সোমবার দেশের ২৮ ‘সাংবাদিকের’ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইদিন ২০ জনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা জানায় পিআডি।

30 October 2024 2:47 am

মার্কিন নির্বাচনে ট্রাম্পের পাল্লাই ভারী

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন নিয়ে গোটা বিশ্বেই এখন তুমুল আলোচনা চলছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এমন সময়ে সিদ্ধান্তহীন ভোটারদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। কিন্তু বেড়ে গেছে পক্ষ পরিবর্তন করা ভোটারের সংখ্যা।

29 October 2024 2:21 am
জাতীয়

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে কেন এই বিভেদ?

শেখ হাসিনা সরকারের পতনের পর আড়াই মাসও হয়নি। এরইমধ্যে নানাবিধ সংকট মোকাবিলা করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির নানা বিষয়ে ঐকমত্য থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা গেল।

29 October 2024 12:59 am