মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে বাংলাদেশ-মিয়ানমারের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লির তিনমূর্তি চক শহরের খুব ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি এলাকা। ওই গোলচক্করের এক দিকে প্রধানমন্ত্রী সংগ্রহশালা, উল্টোদিকে এমপি-দের বাসস্থান সাউথ অ্যাভিনিউ। দিল্লির সবচেয়ে অভিজাত ল্যুটিয়েন্স জোনের আরও দু’তিনটে রাস্তা এসে মিশেছে ওই বৃত্তে, […]
পতিত স্বৈরশাসক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মূহুর্ত এসেছে, তবে, একটি গাড়ী দূর্ঘটনাই সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় প্রভাবক ছিলো। হাজার কিলোমিটার দূরের লন্ডনে তিনি ছিলেন চোখের চিকিৎসক। পরে দেশে ফিরে তাকে দায়িত্ব নিতে হয় রাষ্ট্রশাসনের। এরপর হন চক্ষুশূল।
ফেরানো হয়েছে ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের দুই প্রধানকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার ঢাকায় ফেরত এসেছেন তারা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে তাদেরকে ঢাকায় আনার উদ্দেশ্য নিয়ে দেশের সর্বত্র আলোচনা ও কৌতূহল দেখা যাচ্ছে।
শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচার হয়েছে। বাংলাদেশী মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় ২৭ লাখ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে।
বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
দেশের নতুন নির্বাচন কমিশন শপথ নিল আজ রোববার। এবার এই কমিশন গঠনকে কেন্দ্র করে বিগত বছরগুলোর মতো রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে বলে মনে করছেন অনেকে।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একশো দিন অতিক্রম করেছে। এ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি সুদীর্ঘ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই ভাষণে তিনি বলেছেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সমর্থন মিলেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। তিনি এ-ও বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
‘বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনও ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বিএনপি চায় দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।