অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যে ব্যবহৃত যে ‘রিসেট বাটন’ শব্দবন্ধ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, সেই শব্দের একটি ব্যাখ্যা দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য, ‘তরুণরা রিসেট বাটন চেপেছে’ বলে প্রধান উপদেষ্টা […]
ছাত্ররা, তরুণরা দেশের কোটা সিস্টেম নিয়ে যে আন্দোলনটা করলো, যেটি কিনা শেষে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে রূপ নিল। আর অন্তিমে গিয়ে ঘটলো সরকারের দুঃশাসনের ইতি। আন্দোলনটা ছিল মূলত শেখ হাসিনার সরকার কর্তৃক সৃষ্ট দেশের ব্যাড সিস্টেমের বিরুদ্ধে। ওই ব্যাডসিস্টেমেরই একটি বাইপ্রোডাক্ট ছিল চাকরির কোটা।
সবাই একসাথে ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন না। যেটুকু না তুললেই নয় সেটুকুই তুলুন। এক সাথে টাকা তুলতে গেলে টাকা পাবেন না। এরকম পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে গ্রাহকদের উদ্দেশে সতর্ক ও সহনশীল হওয়ার পরামর্শমূলক বার্তা দেন গভর্নর।
ছাত্রআন্দোলনের সময় ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দল নিষিদ্ধ চেয়ে করা রিট জরিমানাসহ খারিজ চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। হাই কোর্ট বেঞ্চে এ রিটের শুনানিতে তিনি বলেন, দল নিষিদ্ধের সুযোগ নেই, সেই ইচ্ছাও এ সরকারের নেই।
স্বপ্নকে ছাপিয়ে যাওয়া এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনলো টাইগাররা! ঘোর লাগিয়ে দেওয়া এক জয়! অথচ পাকিস্তানের সাথে টেস্ট শুরুর আগে বাংলাদেশের এরকম বিশাল জয়ের আশা ছিল অভাবনীয়। শেষ দিনের খেলা শুরুর সময়ও সবচেয়ে সম্ভাব্য ফল ছিল ‘ড্র।’ কিন্তু অনুমিত সেই চিত্রনাট্য বদলে দিলো টাইগাররা।
বাংলাদেশের পূর্বাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা এখন ডুবে গেছে হঠাৎ বন্যায়। পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়।
বাংলাদেশে গণআন্দোলনের আগে পরে সংখ্যালঘুদের ওপর হামলার যে খবর প্রচার করা হচ্ছে, সেই ঘটনা ‘অতিরঞ্জিত’ করে কেউ কেউ প্রচার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ কথাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শেখ হাসিনার পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনীতির সবকিছু। যেমনটা দেখা গেল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের চিত্রটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্টে এখানে প্রতিবছর লাখো আওয়ামী লীগের নেতাকর্মীতে ঠাঁসা থাকতো। এবারের চিত্রটি একেবারেই ভিন্ন। আজ ১৫ই আগস্ট এখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার দুঃশাসনের দীর্ঘ আঁধার থেকে মুক্তির আলোর পথে নিয়ে যেতে পারবেন কি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গড়ে উঠা তদারকি সরকার? ইউনূসের অন্তর্বর্তী সরকার এরইমধ্যে শপথ নিয়ে দায়িত্বভার বুঝে নিয়েছে। এখন তাঁর সরকারের করণীয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও।
ছাত্র-জনতার অভাবনীয় গণঅভ্যূত্থানে গদিচ্যুত হয়েছেন বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি ছাত্রদের একটি আন্দোলন থেকে গড়ে উঠা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ক্ষমতায় থাকাকালে গণমাধ্যমের টুটি চেপে ধরার কারণে কেউ কোনো টুশব্দটি করতে না পারলেও এখন বেরিয়ে আসছে তার শাসনামলের যতো অপকর্ম আর দুঃশাসনের ইতিবৃত্ত।