Taxonomy

Home lead

জাতীয়

বিএনপি চায় দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা : তারেক রহমান

‘বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনও ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বিএনপি চায় দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

15 November 2024 12:00 am
জাতীয়

দেশ ছাড়ার ১০০ দিন : কোথায় কীভাবে আছেন শেখ হাসিনা

৫ই আগস্ট ২০২৪ ছাত্র-জনতার অভ্যূত্থাণে ক্ষমতাচ্যূত হয়ে দেশ ছাড়েন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। এরইমধ্যে অতিবাহিত হয়ে গেছে ১০০ দিন। ভারতের ঠিক কোথায় এবং কীভাবে আছেন ক্ষমতাচ্যূত এই শাসক? অনেকেরই কৌতূহল এই প্রশ্নটিকে ঘিরে।

14 November 2024 4:46 am
আন্তর্জাতিক

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়তে হবে : জলবায়ু সম্মেলনে ড. ইউনূস

পৃথিবীকে বাঁচাতে জলবায়ু সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস দিলেন নতুন সভ্যতা গড়ার বার্তা। তিনি বলেছেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। আর সেটা হতে পারে ‘তিন শূন্য’ ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে। 

13 November 2024 2:31 pm
জাতীয়

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুরোধ

ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

13 November 2024 2:00 am
জাতীয়

বিক্ষোভের ডাক দিয়ে জিরো পয়েন্ট থেকে শূণ্য হাতে ফিরল আওয়ামী লীগ!

ক্ষমতাচ্যূত হওয়ার পর প্রথম রাজনৈতিক কর্মসূচী দিয়ে মাঠে টিকতে পারেনি আওয়ামী লীগ। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেটেই ছিল বিএনপি নেতাকর্মীরা। ছিল ছাত্ররাও। ফলে ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়ে শূণ্য হাতে ফিরেছে আওয়ামী লীগ।

11 November 2024 5:05 am
জাতীয়

জিরো পয়েন্টে গণজমায়েত করবে বৈষম্যবিরোধী ছাত্ররা

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

9 November 2024 10:03 pm

ট্রাম্প জেতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কি পরিবর্তন আসবে?

নির্বাচন যুক্তরাষ্ট্রে হলেও বাংলাদেশে এ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছিল। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে।

8 November 2024 4:57 pm
আন্তর্জাতিক

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প!

নিজের বিজয় সংবাদ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আলোচিত প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দেশটির দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে তৃতীয় হিসেবে পেনসিলভানিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

6 November 2024 2:22 pm
অপরাধ

বিদেশি ‘নাগরিকত্ব’ নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি হন যারা

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপরই সরকার ও দলের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে আসতে থাকে। জানা যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন ২৪ জনের দ্বৈত নাগরিকত্ব ছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

6 November 2024 2:47 am
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বুঝতে হলে আপনার যা যা জানতে হবে

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অন্য অনেক দেশের নির্বাচন থেকে একেবারেই আলাদা। এর মানে এই নয় যে সেখানে গণতান্ত্রিক পদ্ধতির উপস্থিতি নেই। বরং গণতান্ত্রিক পন্থার এক ব্যতিক্রমী পদ্ধতির ভোট হয় সেখানে। কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প— কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? সেটি নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা, মেলানো হচ্ছে নানান সমীকরণ।

5 November 2024 6:47 pm