বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সামাজিক মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যটাসে দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন—
’’দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।
অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।
এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’’
প্রথম এক ঘন্টাতেই সেই পোস্ট ২৩শ মানুষ শেয়ার করে। এতে কমেন্ট করেন ২৭ শ ব্যবহারকারী এবং লাইক পড়ে ২৬ হাজার।