হয়ে গেল এসএসসি ৯৩ ব্যাচের আনন্দ আড্ডা

নিজস্ব প্রতিবেদক
5 July 2025 5:46 pm
এস এস সি ৯৩ গ্রুপের উদ্যোগে দিনব্যাপী আনন্দ আড্ডার একটি চিত্র।

এস এস সি ৯৩ গ্রুপের উদ্যোগে দিনব্যাপী আনন্দ আড্ডার একটি চিত্র।

রাজধানী ঢাকার আগারগাঁও বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন অডিটোরিয়ামে এস এস সি ৯৩ গ্রুপের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী আনন্দ আড্ডার আয়োজন করা হয়। এই মিলন মেলায় গ্রুপের এডমিন লায়ন আবুল বাসার নিপু ও শাহনাজের সঞ্চালনায় সারাদেশ থেকে আগত অসংখ্য বন্ধুদের সমাগম ঘটে।

দুপুরে জুমার নামাজের পর শুরু হয় মূল অনুষ্ঠান। দুপুরে মজাদার খাবার আর বিকেলে দই চিড়া ও বিভিন্ন রকম ফল দিয়ে উদযাপন করা হয় ফল উৎসব। খাবারের পর কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গ্রুপের এডমিন সদস্য সাংবাদিক সুমন চৌধুরীসহ একাধিক বন্ধু আবৃত্তি করেন। এরপর আরম্ভ হয় মনোজ্ঞ ব্যান্ড শো। এতে ৯৩ ব্যাচের বিভিন্ন জেলার বন্ধুদের পাশাপাশি গান পরিবেশন করেন জনপ্রিয় রক শিল্পী ইকবাল হোসেন রানা, হাবিব, জিয়া, মনিরসহ আরো অনেকে।

পুরো আয়োজন ঘিরে এডমিন প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিপু,পলাশ, রুবেল, ফারুক, শাহানাজ, বাপ্পা,আলম, শফিক, ইমরানসহ আরো অনেকে। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় লায়ন নেত্রীরা। এ ছাড়াও  উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাবুসহ আরও অনেকে। তারা সবার উদ্দেশ্য বক্তব্যও রাখেন।