নীল জোছনার রহস্যময় আলোয় ভেসে থাকা লালবাগের কেল্লা, ইতিহাসের বুকে দাঁড়িয়ে থাকা এক মহিমান্বিত স্থাপনা। এই কেল্লার শানবাঁধানো পুকুরের স্বচ্ছ জলে যেন আজও প্রতিধ্বনিত হয় এক অজানা প্রেমের গল্প। সত্যি নাকি কল্পনা, তার সঠিক উত্তর পাওয়া কঠিন কিন্তু সেই রহস্যের ভেতর দিয়েই উদ্ভাসিত হয় “শায়েস্তা খাঁ’র পরী”।
নাট্য কর্মশালায় ফিরেছে দেশের শীর্ষস্থানীয় নাট্যদল ঢাকা পদাতিক। ‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার’— এই শ্লোগান ধারণ করে সাতদিনব্যাপী সফল ওই নাট্য কর্মশালা সম্পন্ন করেছে তারা।