একটি দৃশ্য আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে। মাথায় টাক, গায়ে ট্যাটু, চোখে নির্মম দৃষ্টি, ঠান্ডা কণ্ঠে হুমকি। তিনি ‘গজনি’। আমির খান অভিনীত বহুল আলোচিত গজনি ছবির সেই ভয়ংকর খলনায়ক। পর্দায় যাঁর উপস্থিতি নায়ককেও বিপদে ফেলেছিল, বাস্তব জীবনে তিনি ছিলেন সহকর্মীদের কাছে শান্ত, বিনয়ী ও অমায়িক একজন মানুষ।
সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি অবিচার, অবহেলা ও নির্যাতনের ভয়াবহ বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘আমিই রেনু’। নাটকটি নারীর নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ, সমাজে লুকিয়ে থাকা ধর্ষক ও নিপীড়কদের মুখোশ উন্মোচনের সাহসী প্রয়াস।
যৌবনে বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত ছিলেন তরুণ-যুবকদের স্বপ্নের রানী, যাকে আজকের বিশ্ব বলে ক্রাশ। মাধুরীরও পছন্দের বা স্বপ্নের নায়ক ছিলেন। প্রেমে মজেছিলেন ক্রিকেটার অজয় জাদেজার। এ কথা অনেকেই জানেন। এভাবে বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গেও নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের।